শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে এনইউ ভিসি

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ মে, ২০২২ ০৯:৫৬ অপরাহ্ন

    বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে এনইউ ভিসি

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

    রোববার (১৫ মে) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত এই ইনস্টিটিউট পরিদর্শন করেন তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক সুমন চক্রবর্তী প্রমুখ। তাঁরা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ভূমিসহ অবকাঠামো পরিদর্শন করেন। এসময় উপাচার্য ইনস্টিটিউটকে ঢেলে সাজানোর বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণে নির্দেশনা প্রদান করেন। ইনস্টিটিউটে বঙ্গবন্ধু মিউজিয়াম, লাইব্রেরি স্থাপনের পরিকল্পনার কথাও জানান উপাচার্য।  

    উল্লেখ্য, ১৯৯৮ সালে এই ইনস্টিটিউট স্থাপন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০০ সালে ৪.১৪৫ একর জমির উপর এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিএনপি-জামায়াত জোট সরকার সময়কালে ইনস্টিটিউটের কার্যক্রম পুরো বন্ধ করে দেয়া হয়। ফলে এই ইনস্টিটিউট ভবনে কোনো কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। এরপর বর্তমান সরকারের সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বঙ্গবন্ধু ইনস্টিটিউটের কার্যক্রম পুনরায় চালু করে। এরই ধারাবাহিকতায় এই ইনস্টিটিউটের ভবিষ্যত করণীয় নির্ধারণে এটি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    এদিকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনের পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সকল সদস্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় তাঁদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও  মোনাজাত করা হয়। এরপর উপাচার্য সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে তাঁর মন্তব্য লিপিবদ্ধ করেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর