শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৫ মে, ২০২২ ১২:৩২ অপরাহ্ন

     রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

    রাজশাহীর পবায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে।

    পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, মাটিবাহী একটি ভটভটির সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই ভটভটি ছেড়ে পালিয়েছে চালক। তাছাড়া সেখানে তেমন কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় পুরো ঘটনা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে নিহতদের মধ্যে আব্দুল মান্নান (৪৮) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলে মারা গেছে আরেক শিশু।

    এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে ওই শিশুর মাকে। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন শিশুটির বাবা। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান এ কর্মকর্তা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর