শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যুক্তরাষ্ট্রে মুদিখানায় বন্দুক হামলায় ১০ জন নিহত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৫ মে, ২০২২ ১১:৪৪ পূর্বাহ্ন

    যুক্তরাষ্ট্রে মুদিখানায় বন্দুক হামলায় ১০ জন নিহত

    নিউইয়র্কের বাফেলোতে শনিবার একটি মুদিখানায় ভারী অস্ত্রসজ্জিত ১৮ বছর বয়সের এক ব্যক্তি ‘জাতিগত উদ্দেশ্যমূলকভাবে’ ১০ জনকে গুলি করে হত্যা করেছে। এ দৃশ্য সে ক্যামেরায় সরাসরি প্রচার করে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

    বাফেলো পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, এ হত্যাযজ্ঞের পর বন্দুকধারীকে গ্রেফতার করা হয়। সে বর্ম ও হেলমেট পরিহিত ছিল।

    গ্রামাগলিয়া এ বর্বর হামলার ঘটনায় ১০ জন নিহত ও তিনজন আহত হওয়ার কথা জানান। এদের মধ্যে ১১ জনই আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক।
    গ্রামাগলিয়া বলেন, ওই বন্দুকধারী টপস সুপারমার্কেটের পার্কিংয়ে চারজনকে গুলি করে। এদের মধ্যে তিনজন নিহত হন। পরে সে ভিতরে ঢুকে পড়ে অব্যাহতভাবে গুলি বর্ষণ করতে থাকে।

    মুদিখানার অভ্যন্তরে নিহতদের মধ্যে সেখানে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করা অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা রয়েছেন।
    গ্রামাগলিয়া জানান, সন্দেহভাজন এ ব্যক্তিকে ব্যস্ত রাখতে ওই নিরাপত্তা প্রহরী কয়েকবার গুলি করলেও বন্দুকধারী ব্যক্তি তাকে গুলি করে। এতে তিনি নিহত হন।

    তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে হামলাকারী তার ঘাড়ে বন্দুকটি রেখে দেয় এবং কথা বলে আত্মসমর্পণ করে।
    এফবিআই’র বাফেলো ফিল্ড অফিসের দায়িত্বে নিয়োজিত বিশেষ এজেন্ট স্টিফান বেলোনগিয়া সংবাদ সম্মেলনে বলেন, ঘৃণ্য এ অপরাধের ঘটনা তদন্ত করা হচ্ছে। বিলোনগিয়া বলেন, ‘আমরা এ ঘটনা তদন্ত করে দেখছি। এটি একটি জঘণ্য ও জাতিবিদ্বেষি সন্ত্রাসবাদমূলক ঘটনা।’




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৫ মে, ২০২২ ১১:৪৪ পূর্বাহ্ন