দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭

জাগো কণ্ঠ ডেস্ক

১৪ মে, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ন

দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭

ভারতের দিল্লিতে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেলে পৌনে ৫টার দিকে দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছের ভবনটিতে আগুন লাগে। চারতলা ওই ভবনে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ভবন থেকে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিল্লি পুলিশ জানায়, ভবনটি থেকে ৬০ থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।

আগুনে প্রাণহানির এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহত প্রত্যেকের জন্য এক লাখ এবং আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

১৪ মে, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ন