শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মাহিন্দা রাজাপাকসেসহ ৭ জনকে গ্রেফতারের আবেদন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৪ মে, ২০২২ ০৯:৪৮ পূর্বাহ্ন

    মাহিন্দা রাজাপাকসেসহ ৭ জনকে গ্রেফতারের আবেদন

    শ্রীলঙ্কায় সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেসহ শীর্ষস্থানীয় সাত নেতা ও কর্মকর্তাকে গ্রেফতারের অনুরোধ জানিয়ে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। টেম্পল ট্রিজ ও গলে ফেসের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাদের তাৎক্ষণিকভাবে গ্রেফতারের আবেদন জানিয়েছেন ওই আইনজীবী। শুক্রবার (১৩ মে) লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য নিশ্চিত করেছে।

    শুক্রবার কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট থিলিনা গামাজের আদালতে ওই আবেদন পেশ করা হয়। ম্যাজিস্ট্রেট আগামী ১৭ মে কলম্বো চিফ ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনটি গ্রহণের নির্দেশ দিয়েছেন।

    খবরে বলা হয়েছে, টেম্পল ট্রিস ও গলে ফেসের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ভীতি প্রদর্শন ও আক্রমণে সহায়তার ষড়যন্ত্রে জড়িত থাকা সংক্রান্ত এক মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ সাত জনকে গ্রেফতারের জন্য সিআইডি’কে অবিলম্বে নির্দেশ দিতে কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে ব্যক্তিগত অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী।

    আবেদনে মাহিন্দা রাজাপাকসে, লঙ্কান সংসদ সদস্য জনস্টন ফার্নান্দো, সঞ্জিওয়া এদিরিমান্নে, সানাৎ নিশান্থা, মোরাতুওয়া পৌরসভার চেয়ারম্যান সামান লাল ফার্নান্দো, পশ্চিম প্রদেশের দায়িত্বে থাকা সিনিয়র ডিআইজি দেশবন্ধু টেনাকুন এবং আইজিপি চন্দনা বিক্রমেরত্নেকে বিবাদী হিসেবে নাম উল্লেখ করা হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৪ মে, ২০২২ ০৯:৪৮ পূর্বাহ্ন