শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নরেন্দ্র মোদিকে ধন্যবাদ রনিল বিক্রমাসিংহের

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৪ মে, ২০২২ ০৮:৩২ পূর্বাহ্ন

    নরেন্দ্র মোদিকে ধন্যবাদ রনিল বিক্রমাসিংহের

    শপথ নিয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধম্যবাদ জানিয়েছেন শ্রীলংকার ২৬তম প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। ক্ষমতা গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক বক্তব্যেই এ দুর্দিনে শ্রীলংকার পাশে দাঁড়ানোর জন্য এ ধন্যবাদ জানান তিনি। বক্তব্যে সামনের দিনগুলোয় নিজের প্রধানমন্ত্রিত্বের মেয়াদকালে ভারত ও শ্রীলংকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ঘোষণা করেছেন রনিল বিক্রমাসিংহে। খবর এনডিটিভি।

    বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে। এরপর প্রথম কর্মসূচি হিসেবে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ঘনিষ্ঠতা আরো বাড়াতে চাই এবং তাকে আমি ধন্যবাদ জানাই।

    এখন পর্যন্ত দেনায় জর্জরিত শ্রীলংকাকে ঋণ, ক্রেডিট লাইন এবং কারেন্সি সোয়াপের মাধ্যমে ৩০০ কোটি ডলারেরও বেশি অর্থ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। দেশটির পক্ষ থেকে শ্রীলংকার প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণের পর বিক্রমাসিংহেকে অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠনকৃত লংকাদ্বীপের নতুন সরকারের সঙ্গে একযোগে কাজ করবে ভারত। দ্বীপদেশটির বাসিন্দাদের প্রতি নয়াদিল্লির অঙ্গীকারও অব্যাহত থাকবে।

     

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৪ মে, ২০২২ ০৮:৩২ পূর্বাহ্ন