শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ষাট লাখেরও বেশি শরনার্থী ইউক্রেন ছেড়ে পালিয়েছে : জাতিসংঘ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৩ মে, ২০২২ ০৪:৪৩ অপরাহ্ন

    ষাট লাখেরও বেশি শরনার্থী ইউক্রেন ছেড়ে পালিয়েছে : জাতিসংঘ

    জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬০ লাখেরও বেশি শরনার্থী ইউক্রেন ছেড়ে পালিয়েছে। সংস্থা বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

    সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, ১১ মে পর্যন্ত সর্বমোট ৬ লাখ ২৯ হাজার ৭শ’ ৫ জন শরনার্থী প্রতিবেশি দেশে আশ্রয় নিয়েছে এবং তা এখনো অব্যাহত আছে। পোল্যান্ড বিপুল সংখ্যক শরনার্থীকে আশ্রয় দিয়েছে।

    শরনার্থীদের শতকরা ৯০ ভাগই নারী ও শিশু। কিন্তু ইউক্রেনের ১৮ থেকে ৬০ বছর বয়সীরা নিজ দেশের সামরিক বাহিনীকে সহযোগিতা করতে দেশ ত্যাগ করেনি। তারা ইউক্রেনীয় সামরিক বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

    এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক জরিপে বলা হয়েছে, ৮০ লাখের মতো মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। শুধু মার্চ মাসেই ৩৪ লাখ ইউক্রেনীয় নিজেদের দেশ ছেড়ে পালিয়েছে।

    তবে এপ্রিলে এই সংখ্যা কমে ১৫ লাখে দাঁড়িয়েছে। মে মাসের শুরু থেকে প্রায় ৪ লাখ ৯৩ হাজার শরনার্থী বিদেশে আশ্রয় চেয়েছে।
    এদিকে জাতিসংঘের আনুমানিক হিসেবে দেখা গেছে, এ বছর ৮০ লাখেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিযে যেতে পারে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৩ মে, ২০২২ ০৪:৪৩ অপরাহ্ন