শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে উত্তীর্ণ ৪০ হাজার ৮৬২ জন

    নিজস্ব প্রতিবেদক

    ১২ মে, ২০২২ ১১:০৮ অপরাহ্ন

     প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে উত্তীর্ণ ৪০ হাজার ৮৬২ জন

    দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের লিখিত পরীক্ষার ৪০ হাজার ৮৬২ জন উত্তীর্ণ হয়েছেন।
    বৃহস্পতিবার প্রাথমিক বিভিন্ন শর্তসাপেক্ষে এসব চাকরি প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করে ফলাফল ঘোষণা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

    বৃহস্পতিবার প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন ‘সরকারি বিদ্যালয়ে রাজস্বখাতভূক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ -২০২০’ এর লিখিত পরীক্ষার প্রথম ধাপে ২২ এপ্রিল ২২ জেলায় লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। এরমধ্যে ১৪ জেলা সম্পূর্ণ (চাপাইনবাবগঞ্জ, মগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট) এবং ৮ জেলার আংশিক (সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাংগাইল, কুমিল্লা, নোয়াখালী) এলাকায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ফলাফলণের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে সর্বমোট ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
    লিখিত পরীক্ষার ফলাফল  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (িি.িফঢ়ব.মড়া.নফ)- এ পাওয়া যাচ্ছে।

    শর্তসমূহ হলো-এ ফলাফল সাময়িক ফলাফল হিসেবে গণ্য হবে। এ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীগণ কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘রাজস্বখাতভূক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর’ কোন শূন্য পদে নিয়োগের জন্য কোন নিশ্চয়তা প্রদান করে না;

    প্রকাশিত ফলাফলের যে কোন পর্যায়ে কোন প্রকার ভুল-ভ্রান্তি /ত্রæটি-বিচ্যুতি/মুদ্রণজনিত ত্রæটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে;

    কোন প্রার্থী ইচ্ছাকৃতভাবে কোন ভুল তথ্য প্রদান করলে কিংবা কোন তথ্য গোপন করেছেন মর্মে প্রতীয়মান /প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ফলাফল বা নির্বাচন বাতিল করতে পারবেন;
    প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুসরণপূর্বক নিয়োগের জন্য চুড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে; মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে যথাসময়ে জানানো হবে।


    ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের জন তিন ধাপে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ২০ মে দ্বিতীয় ধাপের এবং ৩ জুন শেষ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। জুলাইয়ের মধ্যেই নিয়োগ পরীক্ষা সম্পন্ন হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছেন।

     

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর