শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শ্রীলঙ্কায় ৩৩ এমপির বাড়িতে বিক্ষোভের আগুন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১১ মে, ২০২২ ০১:৫৮ অপরাহ্ন

    শ্রীলঙ্কায় ৩৩ এমপির বাড়িতে বিক্ষোভের আগুন

    শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের জেরে সরকারবিরোধী বিক্ষোভ তুঙ্গে উঠেছে।  প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর পাশাপাশি জনরোষ থেকে রেহাই পাচ্ছেন না মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও। পথ আটকে তাদের ওপর যেমন শারীরিক আক্রমণের ঘটনা ঘটেছে, তেমনি আগুন লাগানো হয়েছে অর্ধশতাধিক নেতার বাড়িগাড়িতে। এরমধ্যে একরাতেই শ্রীলঙ্কার অন্তত ৩৩ সংসদ সদস্যের বাসভবন পুড়ল বিক্ষোভকারীদের দেওয়া আগুনে।

    স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, গত সোমবার (৯ মে) রাতে শাসক দলীয় নেতাদের অন্তত ৩৩টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। নেতাদের সঙ্গে যোগসূত্র রয়েছে অভিযোগে বেশ কিছু বেসরকারি সম্পত্তিতেও হামলা চালানো হয়েছে। দ্বীপরাষ্ট্রটিতে বেছে বেছে ক্ষমতাধর ব্যক্তিদের বাড়ি-গাড়িতে হামলা চালাচ্ছে ক্রুদ্ধ জনতা।

    জানা গেছে, সদ্য পদত্যাগকারী লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের মেদামুলনায় অবস্থিত পৈতৃক বাড়ি এবং কুরুনেগালায় অবস্থিত বাসভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।

    এর আগে বিক্ষোভের একপর্যায়ে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। পরে তিনি হেলিকপ্টার যোগে পরিবার নিয়ে নৌবাহিনীর ঘাঁটিতে আশ্রয় নেন বলে জানা গেছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১১ মে, ২০২২ ০১:৫৮ অপরাহ্ন