শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শ্রীলংকায় এমপি-মন্ত্রীদের পলায়ন ঠেকাতে বিমানবন্দরে পাহারা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১১ মে, ২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন

     শ্রীলংকায় এমপি-মন্ত্রীদের পলায়ন ঠেকাতে বিমানবন্দরে পাহারা

    দেশজুড়ে তুমুল বিক্ষোভের মুখে রোববার পদত্যাগ করেন শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। প্রধানমন্ত্রীর বাসভবন টেম্পল ট্রিজে হামলার মুখে সেনাবাহিনী সপরিবারে তাকে ত্রিঙ্কোমালির নৌঘাঁটিতে সরিয়ে নেয়। খবর ছড়িয়ে পড়লে সেখানেও বিক্ষোভ হয়। তীব্র আন্দোলনের মুখে গোতাবায়া সরকারের এমপি-মন্ত্রীরা দেশত্যাগ করতে পারেন এমন গুঞ্জন ছড়ায়। এ অবস্থায় শ্রীলংকার সংসদ সদস্যদের দেশত্যাগ ঠেকাতে বিমানবন্দরের প্রবেশমুখে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে শ্রীলংকার সংবাদমাধ্যম ডেইলি মিরর মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

    সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, একদল বিক্ষুব্ধ তরুণ কাতুনায়েকে মুক্তবাণিজ্য জোন (এফটিজেড) এলাকার সড়কে অবস্থান নিয়েছে। তারা রাস্তায় আড়াআড়ি করে যানবাহন রেখে অবরোধ করেছে। ওই সড়ক দিয়ে শ্রীলংকার প্রধান বিমানবন্দর বন্দরনায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রবেশ করতে হয়। ডেইলি মিরর প্রকাশিত ছবিতে দেখা যায়, সড়কজুড়ে অবস্থান নেয়া একদল বিক্ষোভকারীর পাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও রয়েছে। আশপাশে যানবাহন থাকলেও ভাংচুর করা হয়নি।

    এ সময় অবরোধকারীরা জানায়, প্রধানমন্ত্রীর পদত্যাগের পর চলমান বিক্ষোভের মুখে সংসদ সদস্যরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য তারা বিমানবন্দরের প্রবেশপথ আটকে দিয়েছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১১ মে, ২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন