শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের সম্মেলন করার নির্দেশ

    নিজস্ব প্রতিবেদক

    ১১ মে, ২০২২ ০৯:২৫ পূর্বাহ্ন

    আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের সম্মেলন করার নির্দেশ

    যত দ্রুত সম্ভব সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।  
    মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সাথে অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ  আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের বৈঠকে এই নির্দেশনা প্রদান করা হয়।

    বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের জন্য নির্দেশ দিয়েছি। তারা আওয়ামী লীগ অফিসের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শিডিউল নেবে। প্রধানমন্ত্রীর সম্মতি অনুযায়ী সম্মেলনের তারিখ নির্ধারিত হবে।

    ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগের আসন্ন সম্মেলন উপলক্ষে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদকে। আর আগামী ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে।

    এছাড়াও আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের তথ্য হালনাগাদ করার দায়িত্ব দেওয়া হয়েছে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর