শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হাতিরঝিলে ক্ষতিগ্রস্তদের মাঝে ফ্ল্যাট বরাদ্দ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৪ নভেম্বর, ২০২১ ০৭:১৫ পূর্বাহ্ন

    হাতিরঝিলে ক্ষতিগ্রস্তদের মাঝে ফ্ল্যাট বরাদ্দ

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক বাস্তবায়িত বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণ করা ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে একটি করে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়েছে।

    মঙ্গলবার রাতে রাজধানীর নিকেতনে রাজউকের ম্যানেজমেন্ট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি  এবং বিশেষ অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ উপস্থিত থেকে এসব ফ্ল্যাটের বরাদ্দ প্রদান করেন।

    একইদিন রাতেই স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণজণীত ক্ষতিগ্রস্তদের প্রকল্প এলাকায় ফ্ল্যাট বরাদ্দ প্রদান আমাদের জন্য একটি আনন্দের বিষয়। প্রকল্প এলাকায় যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে এবং ভৌত অবকাঠামো অপসারজনিত কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আবাসনের ব্যবস্থা করা সরকারের অন্যতম একটি মৌলিক দায়িত্ব ছিল। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সকলে এ দায়িত্ব যথাযথভাবে পালন করায় সংশ্লিষ্ট সকলকে মন্ত্রী ধন্যবাদ জানান। এছাড়া প্রকল্প এলাকায় একটি নতুন থানা নির্মাণের ব্যাপারে মন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

    বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রকল্পের বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য ৩১০.১৪ একর জমি অধিগ্রহণ করতে হয়েছে, যার মধ্যে ১৩৯.৯৬ একর জমি ব্যক্তিমালিকানাধীন ছিল। প্রকল্প এলাকা বেগুনবাড়ি মৌজায় ০.৯৩ একর জমিতে ১৫ তলা বিশিষ্ট দুটি ভবনে মোট ১১২ টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। তন্মধ্যে অধিগ্রহণজনিত ক্ষতিগ্রস্তদের মাঝে অর্ধেক মূল্যে ৫৬টি ফ্ল্যাট বরাদ্দ প্রদান করা হয়।

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: শহীদ উল্লা খন্দকারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নূরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেমায়েত হোসেনসহ মন্ত্রণালয় ও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর