শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মাদকের বিরুদ্ধে সামিজিক আন্দোলন গড়ে তোলার আহবান খাদ্যমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদক

    ১০ মে, ২০২২ ১২:০৮ পূর্বাহ্ন

    মাদকের বিরুদ্ধে সামিজিক আন্দোলন গড়ে তোলার আহবান খাদ্যমন্ত্রীর

    মাদকের বিরুদ্ধে সামিজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।  সোমবার বেলা ১২টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান মন্ত্রী।

    খাদ্য মন্ত্রী বলেন, শুধু অভিযান চালিয়ে আর গ্রেফতার করে বা সাজা দিয়ে মাদক নিয়ন্ত্রন সম্ভব নয়। যার যার অবস্থান থেকে সামিজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর মাধ্যমে সমাজের ব্যাধি মাদক নিয়ন্ত্রন সম্ভব হবে।

    খাদ্যমন্ত্রী মাদক নিরসনে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, জেলা বা উপজেলা আওয়ামীলীগের কোন নেতা কর্মী যেন কোন মাদক ব্যাবসায়ীর পক্ষে সুপারিশ না করে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। যদি কোন নেতাকর্মী কোন মাদক ব্যবসায়ীর পক্ষে সুপারিশ করতে যায় ঐ মামলার চার্জশীটে তার নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রশাসনকে নির্দেশনা দেন তিনি।

    সাধন চন্দ্র মজুমদার বলেন, আগামী প্রজন্মকে মাদক থেকে মুক্ত রেখে একটি  সুস্থ-সুন্দর বাংলাদেশ গঠনে পরিবার থেকেই আন্দোলন শুরু হওয়া দরকার। মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে এক সাথে কাজ করারও আহবান জানান মন্ত্রী।

    জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এর সভাপতিত্ব সভায় পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী কর্মকর্তা, বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ ব্যটালিয়ন ও পত্নীতলা ব্যটালিয়ন এর কমান্ডিং অফিসারবৃন্দ, উপজেলা চেয়ারম্যান ও  উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর