শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ‘বিরোধীদলের ওপর হামলায় সরকারের স্ববিরোধিতাই ফুটে ওঠে’

    নিজস্ব প্রতিবেদক

    ৯ মে, ২০২২ ১১:৩৯ অপরাহ্ন

    ‘বিরোধীদলের ওপর হামলায় সরকারের স্ববিরোধিতাই ফুটে ওঠে’

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার তাদের বক্তৃতা-বিবৃতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ চাইলেও সরকারদলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী দলের সভা-সমাবেশ ও নেতৃবৃন্দের ওপর হামলায় সরকারের স্ববিরোধিতাই ফুটে ওঠে।

    তিনি সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন। সোমবার কুমিল্লার চান্দিনায় এক সভায় ‘আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের কর্তৃক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদের গাড়ীতে বর্বরোচিত হামলা, গাড়ী ভাংচুর, বাড়ীতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন আচরণ এবং হামলার পর আত্মরক্ষার্থে থানায় আশ্রয় নেয়ার পর পুলিশ কর্তৃক রেদোয়ান আহমেদকে গ্রেফতার দেখানোর ঘটনায়’ গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

    বিবৃতিতে তিনি বলেন, এলডিপির মহাসচিবের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় আবারো প্রমাণিত হলো দেশে এখন ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসন চলছে। বর্তমান আওয়ামী সরকার যে সন্ত্রাসনির্ভর তা এধরণের হামলায় স্পষ্ট হচ্ছে। এধরণের হামলা বর্তমান অবৈধ সরকারের আমলে ঘৃন্য দৃষ্টান্ত সমূহেরই ধারাবাহিকতা।

    ফখরুল বলেন, গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারী দলের সন্ত্রাসীরা সমগ্র দেশটাকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে। নিজেদের অস্তিত্বের প্রশ্নে সরকার আরও লাগামহীন ও বেপরোয়া হয়ে উঠেছে। আগামী দিনে আওয়ামী ফ্যাসিবাদ আরও কতটা ভয়ঙ্কর রুপ ধারণ করবে তা এধরণের হামলার মধ্য দিয়ে বহি:প্রকাশ ঘটানো হচ্ছে। ডক্টর রেদোয়ান আহমেদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা পূর্ব-পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই ইন্ধন যোগানো হয়েছে বলে জনগণ বিশ্বাস করে।

    তিনি এলডিপির মহাসচিবের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করেন।

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর