শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানসহ ৬ জনের বিচার দাবি

    নিজস্ব প্রতিবেদক

    ৯ মে, ২০২২ ১১:২৮ অপরাহ্ন

    নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানসহ ৬ জনের বিচার দাবি

    নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা দ্রুত সুরাহা ও তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন।

    সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন সংগঠনটির নেতারা।

    লিখিত বক্তব্যে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা ড. সুফী সাগর সামস বলেন, প্রায় ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিনসহ মোট ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

    আজিম-কাসেম সিন্ডিকেটের কারণেই নর্থ সাউথ পরিণত হয়েছে দুর্নীতি-অনিয়ম ও জঙ্গিবাদের অভয়ারণ্যে। তাই এদের বিরুদ্ধে দুদকের মামলা করার বিষয়টি প্রশংসনীয়। কিন্তু খেয়াল রাখতে হবে, অভিযুক্ত প্রত্যেকেই সমাজের প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তি। তাই তাদের কেউ যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে। অভিযুক্তদের বিচারের বিষয়টি দ্রæত সুরাহা করতে হবে।

    দুদকের মামলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সংগঠনের উপদেষ্টা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিগ্রস্ত ট্রাস্টি আজিম উদ্দিন আহমেদ ও কাসেম সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা ইতিবাচক। তবে ট্রাস্টি সদস্য আজিজ আল কায়সার টিটুর নাম বাদ পড়া কাম্য নয়। আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান। নয়তো কঠোর আন্দোলনে যাবো আমরা।

    সংবাদ সম্মেলনে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন।

     

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর