কুমিল্লায় মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক

৯ মে, ২০২২ ১২:৪২ অপরাহ্ন

 কুমিল্লায় মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত

কুমিল্লার  বুড়িচং উপজেলার  রাজাপুর রেলস্টেশন এলাকায় সোমবার  ভোর ৪টার দিকে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কুমিল্লা রেলওয়ে কর্মকর্তা মো. লিয়াকত আলী মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকুল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে এবং শশিদল স্টেশনে তুর্ণানিশিতা এক্সপ্রেস আটকা পড়েছে। খবর পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইতি মধ্যে একটি ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে ।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর