শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইউক্রেনে স্কুলে বোমা হামলায় ৬০ জন নিহত : জেলেনস্কি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৯ মে, ২০২২ ১২:৩৭ অপরাহ্ন

    ইউক্রেনে স্কুলে বোমা হামলায় ৬০ জন নিহত : জেলেনস্কি

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার বলেছেন, দেশটির পূর্বাঞ্চলীয় লুগানস্ক এলাকায় একটি স্কুলে এ সপ্তাহের শেষ দিকে বোমা হামলায় ৬০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

    ভিডিও কনফারেন্সের মাধ্যমে জি-৭ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় জেলেনস্কি বলেন, ‘লুগানস্ক অঞ্চলের বিলোগরিভকা গ্রামে গতকাল রাশিয়ার বোমা হামলায় ৬০ বেসামরিক নাগরিক নিহত হন।’

    তিনি বলেন, ‘তারা গোলা বর্ষণের হাত থেকে প্রাণে বাঁচতে সেখানের একটি স্কুল ভবনে লুকিয়ে ছিলেন। ভবনটি রাশিয়ার বিমান হামলার শিকার হলে এ সব নাগরিক প্রাণ হারান।’

    লুগানস্ক গভর্ণর সার্গি গইদে রুশ ভাষার টেলিভিশন কেন্দ্র কারেন্ট টাইম টিভি’কে বলেন, শনিবার রাশিয়ার বিমান হামলায় স্কুলটি ধ্বংস হওয়ায় ৬০ বেসামরিক নাগরিক নিহত হন।

    তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, সেখানে এখনো লোকজন জীবিত রয়েছেন এবং যত দ্রুত সম্ভব গোলা বর্ষণ বন্ধ হলে আমরা ধ্বংসস্তুপ সরিয়ে ফেলার কাজ শুরু করতে সমর্থ হবো।’

    এর আগে, রোববার গইদে হামলার সময় সেখানে ৯০ জনের অবস্থানের কথা বলেছিলেন এবং এদের মধ্যে ২৭ জন প্রাণে বেঁচে যান।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৯ মে, ২০২২ ১২:৩৭ অপরাহ্ন