শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হবিগঞ্জে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক

    ৬ মে, ২০২২ ০৯:১৯ পূর্বাহ্ন

     হবিগঞ্জে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত গ্রেফতার

    হবিগঞ্জের লাখাই উপজেলার হবিগঞ্জ-লাখাই সড়কের বেকিটেকা ব্রীজ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১০ ডাকাতকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।

    এ সময় একটি সিএনজি চালিত অটোরিক্সা, ৫টি রামদা, ১টি চাইনিজ কুড়াল ও একটি চাপাতিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু উপকরণ জব্দ করা হয়।

    বুধবার দিবাগত রাত দেড়টায় লাখাই থানার ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক প্রেসব্রিফিংএ ওসি সাইদুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।

    ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ ডাকাতকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে-হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের মৃত জজ মিয়ার ছেলে হিরাজ মিয়া (৪০), একই গ্রামের মৃত আজমত আলীর ছেলে ইছাক আলী (২৭), দুর্লভপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে সামছু মিয়া (৪৫), ভাদগুড়ি গ্রামের নুর মিয়ার ছেলে আব্দুস শহিদ (২২), চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আলতা মিয়ার ছেলে মোতাব্বির আহমেদ (২৫), হুড়ারকুল গ্রামের আব্দুল রউফের ছেলে আবুল কালাম (২৮), কালিনগর গ্রামের ফুল মিয়ার ছেলে উজ্জল মিয়া (২১),মীর্জাপুর গ্রামের জমরুদ আলীর ছেলে আবজাল মিয়া (১৯), গোড়ামি গ্রামের আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান (২২) ও শায়েস্তাগঞ্জ থানার সুরাবই গ্রামের তাহের মিয়ার ছেলে জুনেদ মিয়া (১৯)।

    তিনি আরও জানান, গ্রেফতারকৃত প্রত্যেক আসামীর বিরুদ্ধে ১০/১২টি করে ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর