শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মোটরসাইকেল দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক

    ৫ মে, ২০২২ ১০:১৪ পূর্বাহ্ন

    মোটরসাইকেল দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু

    মোটরসাইকেল দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাদিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিল সাদিকুল ইসলাম ।

    বুধবার (৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ফুলবাড়িয়া থেকে টাঙ্গাইলের মধুপুর যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেরেছেন সাদিকুলের বন্ধু পারভেজ মোশারফ।

    তিনি জানান, মোটরসাইকেল দিয়ে মধুপুর যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়াতে হঠাৎ ব্রেক করেন সাদিক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে পাশে থাকা পিলারের সঙ্গে মাথায় ধাক্কা লেগে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী বলেন, কিছুক্ষণ আগে মোটরসাইকেল দুর্ঘটনায় সাদিকুল নামের এক শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পেয়েছি। টাঙ্গাইলের মধুপুর যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। এর বেশি কিছু জানা এখনো সম্ভব হয়নি।

    অন্যদিকে, সাদিকুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার সহপাঠীদের মধ্যে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর