শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  •  সেট-টপ বক্স স্থাপনের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৩ নভেম্বর, ২০২১ ০৬:৪৭ পূর্বাহ্ন

     সেট-টপ বক্স স্থাপনের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

    ঢাকা-চট্টগ্রামের গ্রাহকদের স্যাটেলাইট টিভি চ্যানেল দেখতে ক্যাবল বা ফিড অপারেটরের সহযোগিতায় ডিজিটাল সেট-টপ বক্স স্থাপনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।  

    এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার (২২ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এসব আদেশ দেন।

    আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাশফিকুল হুদা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।


    এর আগে গত ৪ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি গণবিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে টিভি ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতির আওতায় আসবে। স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা অব্যাহত রাখতে ডিশ ক্যাবল গ্রাহকদের এই সময়ের মধ্যে ক্যাবল বা ফিড অপারেটরের সহযোগিতায় এনালগ পদ্ধতির পরিবর্তে ডিজিটাল সেট-টপ বক্স স্থাপনের জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় ৩০ নভেম্বরের পর ঢাকা ও চট্টগ্রাম শহরে স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা যাবে না।

    পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার বাসিন্দা মো. সাহেদ কাওসার এই রিট দায়ের করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর