শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

    নিজস্ব প্রতিবেদক

    ১ মে, ২০২২ ০২:২২ অপরাহ্ন

    বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

    বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার (০১ মে) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহতদের মধ্যে দুজন বাস ও ট্রাকের চালক, অপর জন ১০ মাসের শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। তাদের প্রথমে ফকিরহাট ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    নিহত ১০ মাসের শিশু আয়ান শেখ। সে টাঙ্গাইল জেলার মাসুদ শেখের ছেলে। তার বাবা-মা গুরুতর আহত হয়েছেন। অপর নিহত বাস চালক ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শুকুর আলীর ছেলে মো. আব্দুল্লাহ (৩৮) এবং ট্রাক চালক বাগেরহাটের খারদ্বার গ্রামের রস্তম হাওলাদেরর ছেলে জালাল হাওলাদার (৪২)।

    মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কমফোর্ট লাইনের একটি যাত্রীবাহী বাস ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের চালক আটকা পড়েন। ফায়ার সার্ভিস এসে তাদের মৃত অবস্থায় বের করে। আহতের উদ্ধার ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

    ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. মো. সবুজ শেখ জানান, হাসপাতালে আনার পর ১০ মাসের একটি শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বাবা-মার অবস্থাও আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর