জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পাইকগাছায় দুস্থ, এতিম ও অসহায় শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পৌরসভার হোসনেয়ারা মাহতাব হাফিজিয়া মাদ্রাসা, বাসস্ট্যান্ড কারীমিয়া আরাবিয়া কাওমী মাদ্রাসা ও শিববাটীতে এতিম, দুস্থ ও অসহায় শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুদের মাঝে খাবার বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জয়নাল আবদীন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ।