শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • মুগদায় অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন দগ্ধ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২২ নভেম্বর, ২০২১ ১০:৩৩ অপরাহ্ন

    মুগদায় অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন দগ্ধ
    ফাইল ছবি

    রাজধানীর মুগদায় আবাসিক একটি ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার সকাল সাতটার পর মাতব্বর গলি এলাকায় পাঁচতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানায়, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

     অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন সুধাংশু (৩৫), তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা (৩২), তাঁদের ছেলে উরক (৫) ও শাশুড়ি শেফালি (৫৫)। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন চিকিৎসা চলছে তাঁদের। 

    হাসপাতাল সূত্রে জানা গেছে, সুধাংশু ২৫ শতাংশ, প্রিয়াঙ্কা ৭২ শতাংশ, উরক ৬৭ শতাংশ ও শেফালি ৬৫ শতাংশ দগ্ধ হয়েছেন। ওই বাড়ির মালিকের নাম সাজু মিয়া।


    মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জামিল উদ্দীন গণমাধ্যমকে বলেন, সকালে রান্না করতে গিয়ে বিস্ফোরণ ঘটে। অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস লিকেজ হয়ে রান্নাঘরে ছড়িয়ে পড়েছিল। সকালে রান্নার জন্য চুলার আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়।

    তিনি জানান, এ বিস্ফোরণের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা–ও খতিয়ে দেখা হচ্ছে।
     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ২২ নভেম্বর, ২০২১ ১০:৩৩ অপরাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ২২ নভেম্বর, ২০২১ ১০:৩৩ অপরাহ্ন