শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কর্মশালায় ত্রাণ প্রতিমন্ত্রী

    খুলনা ও সাতক্ষীরার ৮ লাখ ৫৬ হাজার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২২ নভেম্বর, ২০২১ ০৯:৪৫ অপরাহ্ন

    খুলনা ও সাতক্ষীরার ৮ লাখ ৫৬ হাজার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ইউএসএআইডির নবযাত্রা প্রকল্পের মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন (বাংলাদেশ) এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক খুলনা ও সাতক্ষীরা জেলার ৮ লাখ ৫৬ হাজার ১১৬ জন অতি দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও দুর্যোগ সহনশীলতা নিশ্চিত করা হয়েছে  । 

    তিনি বলেন, উপকূলবর্তী ও দুর্গম এলাকার মানুষের জন্য নবযাত্রা প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা এবং শিখনগুলো সরকারসহ আরও বৃহত্তর অংশীদারদের সাথে শেয়ার করে নেয়া খুবই গুরুত্বপূর্ণ যেন সরকার বাংলাদেশীদের স্বাস্থ্য,পুষ্টির টেকসই উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি বজায় রাখতে সক্ষম হয় । 

    প্রতিমন্ত্রী আজ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত " A Multi-sectoral Integrated Food Security Program Enhancing Community Resilience in South West Bangladesh: Lessons- Learned from USAID- Nova Jatra project"শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন । 


    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায়  স্বাস্থ্য মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়,ইউএসএআইডি ও অন্যান্য দাতা সংস্থা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন ।


    সভাপতির বক্তৃতায় মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন বলেন, আজকের কর্মশালা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ,কারণ বাংলাদেশ সরকার ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং নবযাত্রার কর্মসুচী এর সাথে সামঞ্জস্যপূর্ণ । বাংলাদেশ যেহেতু এসডিজি অর্জনের পথে রয়েছে, তাই মানবাধিকার হিসেবে গর্ভবতী ও স্তন্যদানকারি নারী ও শিশুর খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে আমাদেরকে একসাথে কাজ করতে হবে ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে  ইউএসএআইডি মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেনস বলেন, "নবযাত্রার মাধ্যমে, আমরা সাড়ে ৮ লাখের বেশি মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি এবং তাদের সহনশীলতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সরঞ্জাম এবং তথ্য সরবরাহ করেছি । আমি আশা করি একটি স্বাস্থ্যকর এবং সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে অর্জিত সাফল্যগুলি আমরা অব্যাহত রাখতে পারব ।

    উল্লেখ্য,নবযাত্রা’ আমেরিকান সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এর অর্থায়নে সাত বছর মেয়াদী একটি প্রকল্প, যার প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নারী-পুরুষের সমতা নিশ্চিত করার মাধ্যমে খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও দুর্যোগ সহনশীলতার উন্নতি সাধন । মা ও শিশুস্বাস্থ্য,পুষ্টি, নিরাপদ পানি, পয়ঃনিস্কাশন ও স্বাস্থ্যবিধি চর্চা, কৃষি ও বিকল্প জীবিকায়ন, দুর্যোগ ঝুঁকি প্রশমন, সুশাসন ও সামাজিক দায়বদ্ধতা এবং নারী-পুরুষ সমতা বিষয়ক কার্যক্রম সমন্বিতভাবে নবযাত্রা প্রকল্পটি ৮৫৬,১১৬ জন প্রত্যক্ষ উপকারভোগীকে উদ্দেশ্য করে খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলা  এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায় বাস্তবায়ন করছে ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর