শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‘দিদি নাম্বার ওয়ান’ চ্যাম্পিয়ন বাংলাদেশের সিঁথি

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ এপ্রিল, ২০২২ ১২:২২ পূর্বাহ্ন

    ‘দিদি নাম্বার ওয়ান’ চ্যাম্পিয়ন বাংলাদেশের সিঁথি

    ভারতীয় চ্যানেল জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর নবম মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী সিঁথি সাহা। ২২ এপ্রিল চ্যানেলটির স্টুডিওতে ধারণ করা হয় পর্বটি। বৃহস্পতিবার সন্ধ্যায় জি বাংলায় দেখানো হয় সেটি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

    ভারতের পশ্চিমবঙ্গের টিভি চ্যানেলের এ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানিয়ে সিঁথি সাহা বলেন, বাংলাদেশের একজন নারী হিসেবে এটি আমার জন্য অবশ্যই অনেক সম্মানের। ভাবতেই পারিনি যে আমি জিততে পারব। কারণ, অনুষ্ঠানে আরও তিনজন বাঘা প্রতিযোগী ছিলেন।’ তিনি আরও বলেন, ‘রচনা দিদি স্টেজে আমার যেভাবে প্রশংসা করছিলেন, শুনে বাঙালি হিসেবে আমার বুক ভরে গেছে।


    তিনি বলেন, আমি বুঝে ওঠার আগেই নাম ঘোষণা করা হয়েছে। ফলাফল শুনে আমি তো অবাক! থ হয়ে গিয়েছিলাম। আমি ওখানে সবাইকে জিজ্ঞাসা করেছিলাম, আমাকে কেন বিজয়ী করা হলো। আমার কথা শুনে সবাই হেসেছেন।


    এই পর্বে সিঁথি সাহার সঙ্গে অংশ নেন কলকাতার একজন গায়ক, একজন রাজনীতিবিদ ও একজন আরজে। পর্বটিতে গান, তাৎক্ষণিক বুদ্ধি পরীক্ষাসহ কয়েকটি গেম খেলতে হয়েছে। পাঁচটি রাউন্ডে সাজানো হয়েছিল এ পর্ব। সিঁথি বলেন, আমি প্রথম দুটি রাউন্ডে পিছিয়ে ছিলাম। ভালো করতে পারিনি। শেষ তিন রাউন্ডের পারফরম্যান্সের ফল আমাকে এগিয়ে দিয়েছে।

    গত মার্চ মাসে অনুষ্ঠানটিতে আমন্ত্রণ পান সিঁথি সাহা। কিন্তু ভিসা–জটিলতার কারণে সেবার তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। সিঁথি বলেন, জি বাংলা থেকে গত মাসে আমাকে আমন্ত্রণ জানানো হয়। ভারতীয় ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। নতুন ভিসা করে চলতি মাসে অনুষ্ঠানটির নবম সিজনে অংশ নিয়েছি।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ২৯ এপ্রিল, ২০২২ ১২:২২ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২৯ এপ্রিল, ২০২২ ১২:২২ পূর্বাহ্ন