শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে মুক্তিযোদ্ধা কমান্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    আসাদুজ্জামান মবিন, কিশোরগঞ্জ প্রতিনিধি

    ২৮ এপ্রিল, ২০২২ ১০:৩৭ অপরাহ্ন

    তাড়াইলে মুক্তিযোদ্ধা কমান্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (২৮ এপ্রিল) উপজেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে অনুষ্টিত দোয়া ও ইফতার মাহফিলে
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ -৩ (তাড়াইল- করিমগঞ্জ)  আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো.মুজিবুল হক চুন্নু।

    উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,স্থানীয় এমপি চুন্নু'র রাজনৈতিক সমন্বয়কারী মো.আমিরুল ইসলাম খান বাবলু,উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন,ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা,থানা অফিসার ইনচার্জ  কর্মকর্তা(ওসি) জয়নাল আবেদীন সরকার,ওসি তদন্ত মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  ফারুক আহম্মেদ,তাড়াইল সরকারি  উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী,উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত  সভাপতি গোলাম মোস্তফা, তাড়াইল সাচাইল সদর ইউপি'র চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ,ধলা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, সৈয়দ সাজেদুর রহমান মিল্টন,রাউতি ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান নুর শরীফ উদ্দিন জুয়েল,পল্লী বিদ্যুৎ সাবেক পরিচালক ফরিদুজ্জামান বাদল,দীগদাইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান ভুইয়া আসাদ, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদ ভুঁইয়া, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক রতন,ধলা ইউনিয়ন পরিষদ সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসলেমউদ্দীন ভুইয়া,তালজাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মামুন খান, জাতীয় যুবসংহতি তাড়াইল উপজেলা শাখার সভাপতি আশরাফুল আলম রুবেল, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ভূইয়া তুহিন,জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মী,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

    ইফতার মাহফিলের আগে উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পড়ান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর