শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিএমএসএফ; ফেনীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ফেনী প্রতিনিধি

    ২৭ এপ্রিল, ২০২২ ০৮:২৯ পূর্বাহ্ন

    বিএমএসএফ; ফেনীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ০৬/২০২২) বিএমএসএফ  ফেনী জেলা শাখার  ইফতার ও দোয়া মাহফিল গত রোববার বিকেলে ফেনীর স্থানীয় একটি রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়।

    আয়োজিত ইফতার অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। দাগনভুইয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, মোটবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মাহফুজুর রহমান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাঈন উদ্দিন পাটোয়ারী, মহিপাল হাইওয়ে থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর হোসেন, এসআই রাকিব হোসেন, ফেনী জজ আদালতের বিজ্ঞ আইনজীবী সোমেন মজুমদার বিদ্যুত, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুর শুক্কুর মানিক ও জেলা যুবলীগ নেতা আবদুল্লাহ আল হায়দার মিল্কি।

    সাংবাদিক ইসহাক চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসনাত তুহিন ও নির্বাহী সদস্য ইকবাল হোসাঈনের যৌথ সঞ্চালনায় এসময় বিএমএসএফ ফেনী কমিটির সিনিয়র সহ-সভাপতি ফারুক সবুজ, যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল হক, প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, দপ্তর সম্পাদক মহি উদ্দিন খোকন, ক্রীড়া সম্পাদক সাইফ উদ্দিন সমির, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা আলম মিতু, নির্বাহী সদস্য কাজী সালাহ উদ্দিন নোমান, জিয়া উদ্দিন সোহাগ, মোশারফ হোসেন, এম নাছির উদ্দিন, মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া, এস এইচ খোকন, সদস্য আরিফ উদ্দিন, সাহেদ চৌধুরী, আব্দুল কাইয়ুম নিশান, সোনাগাজী কমিটির সভাপতি গাজী হানিফ, সহ-সভাপতি বাহার উল্যাহ, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলমগীর হোসেন রিপন, সদস্য মশিউর রহমান মিলন, বিএমএসএফ সেনবাগ উপজেলা কমিটির সভাপতি প্রফেসর ড.মোহাম্মদ আবু নাছের, সহ-সভাপতি মাষ্টার মোঃ রফিকুল ইসলাম, মোঃ সামছুদ্দিন লিটন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক এম ডি ইলিয়াছ প্রমুখ।

    এছাড়াও ফেনী জেলা সহ বিভিন্ন উপজেলার সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ মোঃ সরওয়ার উদ্দিন, নয়টিলা মাজার শরিফ।

    ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বিএমএসএফ ফেনী কমিটির সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে সকল অন্যায় রুখে দিতে আহ্বান জানান। বক্তারা বলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আইন মন্ত্রণালয়ের অধীনে ট্রাস্টি আইনে নিবন্ধিত একটি সংগঠন যাহার নিবন্ধন নং ০৬/২০২২ এছাড়াও বিএমএসএফ সংগঠনটির লোগো শিল্প মন্ত্রণালয়ের অধীনে কপিরাইট অধিদপ্তরে রেজিস্ট্রেশনকৃত এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি চেয়ারম্যান আহমেদ আবু জাফর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানের স্বাক্ষর ছাড়া সংগঠনের নাম লোগো  ব্যবহার সম্পূর্ণ অবৈধ।

    তাই যারা বিএমএসএফ এর সাথে যুক্ত থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবি অধিকার মর্যাদার কথা বলতে চান তারা আমাদের সাথে বৈধ পথে কর্মকান্ড পরিচালনা করুন। অযথাই বিভ্রান্ত ছড়াবেন না। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

    এছাড়াও ফেসবুকে অশালীন লেখা ও বিদ্রোহী কর্মকান্ডে জড়িত থাকার দায়ে কেন্দ্রীয় কমিটি ফেনীর সাইদ খাঁনকে অব্যাহতি প্রদান করা হয় বলে জানিয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ এপ্রিল, ২০২২ ০৮:২৯ পূর্বাহ্ন