শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বাংলাদেশে কখনো শ্রীলংকার মত পরিস্থিতি হবেনা: সমাজকল্যাণ মন্ত্রী

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৭ এপ্রিল, ২০২২ ০৮:১০ পূর্বাহ্ন

     বাংলাদেশে কখনো শ্রীলংকার মত পরিস্থিতি হবেনা: সমাজকল্যাণ মন্ত্রী

    সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, বাংলাদেশে কখনো শ্রীলংকার মত পরিস্থিতি হবেনা। আমাদের অর্থনীতির ভিত অনেক গভীর ও মজবুত। স্বাধীনতাবিরোধী চক্র শ্রীলংকার সাথে বাংলাদেশের তুলনা করে নতুন ষড়যন্ত্র রচনা করছে । বাংলাদেশের অর্থনীতি নিয়ে তাদের এ মিথ্যাচার দেশের ১৭ কোটি মানুষ প্রত্যাখ্যান করেছে।

    মন্ত্রী মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে কালীগঞ্জ উপজেলায় উপকারভোগীদের মাঝে গৃহ ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন ।

    কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ ও  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), লালমনিরহাট মোঃ তৌহিদুর রহমান প্রমুখ।

    মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এদেশের ভূমিহীন ও গৃহহীন জনগণকে জমি ও গৃহ প্রদান ইতিহাসে অমর হয়ে থাকবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন বাস্তবে রূপ নিচ্ছে। বিশ্বের বুকে ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছে।

    মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রোডম্যাপ প্রণয়ণ করে রাষ্ট্র পরিচালনা করছেন সেটি বাস্তবায়িত হলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে।

    পরে মন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষে আশ্রায়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে নির্মিত  ঘর ও জমির দলিলাদি কালীগঞ্জ উপজেলার ২২৫টি পরিবারের মাঝে হস্তান্তর করেন।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ এপ্রিল, ২০২২ ০৮:১০ পূর্বাহ্ন