শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জয়শঙ্কর বৃহস্পতিবার ঢাকায় আসছেন : শ্রিংলা

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ এপ্রিল, ২০২২ ১১:৪৪ অপরাহ্ন

    জয়শঙ্কর বৃহস্পতিবার ঢাকায় আসছেন : শ্রিংলা

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করতে বৃহস্পতিবার ঢাকায় এক দিনের সফরে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।

    ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার নয়াদিল্লীতে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর বৃহস্পতিবার ঢাকায় একদিনের সফরে যাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি নিয়ে যাবেন।

    জয়শঙ্করের আসন্ন ঢাকা সফরের বিষয়ে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে তার দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশে ভারতের প্রাক্তন হাইকমিশনার শ্রিংলা গণমাধ্যম’কে বলেন, পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ঢাকায় যাচ্ছেন এবং এটি একদিনের সফর হবে।

    শ্রিংলা এখানে বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত লোগো এবং ব্যাকড্রপ ডিজাইন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। জয়শঙ্কর একটি বিশেষ বিমানে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবেন এবং একই দিন নয়াদিল্লিতে ফিরবেন।

    নয়াদিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরকালে জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন এবং তার বাংলাদেশের প্রতিপক্ষ ড. একে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। একে আবদুল মোমেন আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন তিনি।

    যোগাযোগ করা হলে সংশিষ্টø আরেকটি সূত্র জানায়, নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে হতে পারে।

    তিনি জানান, গত কয়েক মাসে যখন আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমন্ডলে অনেক ঘটনা ঘটছে, এমন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সফরে অনেক মুলতুবি বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়ান ইকোনমিক সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ গত ৩ থেকে ৬ অক্টোবর নয়াদিল্লি সফর করেন। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

    এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার  ৫০তম বছর উদযাপনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গত বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর করেন।

    ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বাংলাদেশের ৫০তম বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে তার বাংলাদেশের প্রতিপক্ষ রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে ১৫-১৭ ডিসেম্বর বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেছেন।

    ভারত উচ্চ পর্যায়ের সফর এবং বর্তমান ভারত-বাংলাদেশ সম্পর্ককে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ‘সোনালি অধ্যায়’ হিসেবে বিবেচনা করে। (বাসস)।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৫ এপ্রিল, ২০২২ ১১:৪৪ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৫ এপ্রিল, ২০২২ ১১:৪৪ অপরাহ্ন