পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের জন্য পানি, স্যানিটেশন ও জনস্বাস্থ্য বিষয়ক উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে র্ডপ পানিই জীবন প্রকল্প ফেইজ-৩ এর সহযোগিতায় গড়ইখালী ইউনিয়ন পরিষদ ও ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব এ বাজেট সভার আয়োজন করে।
ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য গাউছ সরদার, আক্তার হোসেন গাইন, শরৎ চন্দ্র, আয়ুব আলী সরদার, রমেশ বর্মণ, অচিন্ত মন্ডল, বিকাশ মন্ডল, আব্দুল মোমিন, আব্বাস আলী মোল্লা, শিউলী বেগম, যমুনা বৈদ্য ও নাছিমা খাতুন, হিসাব সহকারী তৈয়েবুর রহমান ও র্ডপ পানিই জীবন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর আবু সায়েম হোসেন।
সভায় ২০২২-২৩ অর্থ বছরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জন্য ওয়াশ ও স্যানিটেশন খাতে জলবায়ু সহনশীন ৫৮ লক্ষ ৯০ হাজার টাকার বাজেটের চাহিদা তুলে ধরা হয়। বাজেট সভা শেষে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বার্ষিক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।