শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‘প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অবদান সোনার হরফে লেখা থাকবে’

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ এপ্রিল, ২০২২ ১১:৩১ অপরাহ্ন

    ‘প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অবদান সোনার হরফে লেখা থাকবে’

    প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি বলেছেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান সোনার হরফে লেখা থাকবে। দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে কাজ করেছেন অতীতের কোন সরকার তা করতে পারেনি।

    তিনি বলেন,সরকার দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে এবং আগামীতে সব বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের টিফিনের ব্যবস্থার উদ্যোগ নিয়েছে।

    প্রতিমন্ত্রী আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে এলজিইডি'র তত্ত্বাবধানে প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জের গণকা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে জেলার ৬৫টি নবনির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন এবং ১৬ কোটি ৮০লাখ ১৫হাজার ৪৫৩ টাকা ব্যয়ে আরও ১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সূধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

    জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, জেলা আওয়ামী লগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বক্তব্য রাখেন। এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৪ এপ্রিল, ২০২২ ১১:৩১ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৪ এপ্রিল, ২০২২ ১১:৩১ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৪ এপ্রিল, ২০২২ ১১:৩১ অপরাহ্ন