শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে উপজেলা পরিষদের ভিত্তিপ্রস্থর উদ্ভোধন

    আসাদুজ্জামান মবিন, কিশোরগঞ্জ প্রতিনিধি

    ২৩ এপ্রিল, ২০২২ ০৭:৪৬ পূর্বাহ্ন

    তাড়াইলে উপজেলা পরিষদের ভিত্তিপ্রস্থর উদ্ভোধন
    তাড়াইলে উপজেলা পরিষদের ভিত্তিপ্রস্থর উদ্ভোধন

    কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নিমার্ণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি।

    বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেল ৪ টায় জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু এসময় উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নিমার্ণ কাজের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন, বাংলাদেশ আওয়ামী লীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা,তাড়াইল উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হাই,  তাড়াইল উপজেলা এলজিইডি কর্মকর্তা জুবায়ের হোসেন, তাড়াইল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন ভুঁইয়া চান মিয়া, যুগ্নআহ্বায়ক মোঃ আসাদুজ্জামান মবিন এবং উপজেলার সাত ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানগণ।

    জানা যায়, ৬ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৮১৬ টাকা ব্যায়ে সদর উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুমের নিমার্ণ কাজে ব্যায় হবে। উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নিমার্ণ কাজের বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন তাড়াইল এলজিইডি এবং ঠিকাদারী কাজের দায়িত্বে রয়েছেন কিশোরগঞ্জের মেসার্স মুশফিকুর রহমান কাঞ্চন।

    এর আগে তিনি তালজাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মৃত মোঃ দুলাল মিয়ার কবর জিয়ারত করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ এপ্রিল, ২০২২ ০৭:৪৬ পূর্বাহ্ন