রাজধানীর নিউমার্কেট খুলে দেওয়ার খবরে ঢাকা কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভরত শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে ক্যাম্পাসে ফিরে গেছেন। বুধবার (২০ এপ্রিল) শিক্ষক ও পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে ক্যাম্পাসে ফেরত পাঠায়। এরপর ওই এলাকার সব সড়কে যান চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরে আসে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহেন শাহ বলেন, কিছু উৎসুক জনতা নিউমার্কেটের সামনে জড়ো হয়েছিল। খবর পেয়ে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে শিক্ষার্থীরা উৎসুক জনতাকে ধাওয়া করেন। শিক্ষক ও আমরা তাদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠিয়েছি। এখন যান চলাচল স্বাভাবিক।
এদিকে, রাত ৮টার দিকে সংবাদ সম্মেলন ডাকেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাদের দাবি-দাওয়া ও কর্মসূচি তুলে ধরার কথা জানান সংশ্লিষ্টরা।