শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নিউমার্কেটের ছাত্র শ্রমিকের ঘটনা উসকানি মুলক: শামসুজ্জামান দুদু

    নিজস্ব প্রতিবেদক

    ২০ এপ্রিল, ২০২২ ০৩:২৩ অপরাহ্ন

    নিউমার্কেটের ছাত্র শ্রমিকের  ঘটনা উসকানি মুলক: শামসুজ্জামান দুদু

    বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত মঙ্গলবার নিউমার্কেটের ছাত্র শ্রমিকের সংঘর্ষের ঘটনা উসকানি মুলক। এ ঘটনার পিছনে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।  প্রথম দিকে যখন  ঘটনাটি ঘটেছিল তখনি প্রশাসন পরিস্থিতি সামলাতে পারতেন। পরে এই ঘটনা রণক্ষেত্রে রূপ নেয়। যার কারণে সংঘাত রক্তপাতে রূপ নেয় এবং একজন কুরিয়ার সার্ভিসের কর্মী নিহত হয়।

    তিনি বলেন,  এধরনের ঘটনা দেশে সুশাসন না থাকার কারণে ঘটতে থাকে। দেশের পরিস্থিতি আজ প্রমাণ করে আওয়ামী লীগ সরকার দেশের জন্য নিরাপদ নয়। তারা সম্পূর্ণ ব্যর্থ। তাদেরকে এবার জনগণই প্রত্যাখান করবে।

    তিনি আরো বলেন, দেশের দূর্যোগ মুহুর্তে বিএনপি ও জিয়া পরিবার জনগণের পাশে দাঁড়িয়েছে। আজ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে। চারদিকে মহামারী সংকটের এমন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন অসহায়, গরীব মানুষের যেভাবে ঢাকাসহ বিভিন্ন জেলায় ঈদ সামগ্রী বিতরণ করছে এতেই প্রমাণ হয় বিএনপি জনগণের দল। বিএনপি ক্ষমতা থাকলে জনগণের কল্যাণ হয়।

    তিনি বুধবার সকালে নয়াপল্টন ভাসানী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. মজিবুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব হুমায়ুন কবির বেপারীর পরিচালনায় বক্তব্য রাখেন, জাসাসের সাবেক সহসভাপতি ডা. আরিফুর রহমান মোল্লা, এশিয়া মানবাধিকার সংস্থার মহাসচিব নজরুল ইসলাম বাবলু,  বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক এন আহমেদ খান মন্টু, ভাইস চেয়ারম্যান এম কাদির নোমান, আবু ইউনুস,  শাহবাগ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম চন্দন, পারভেজ পাটোয়ারী, জাকির হোসেন প্রমূখ।




    রাজনীতি - এর আরো খবর