শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • থমথমে ঢাকা কলেজ, জরুরি বৈঠকে শিক্ষকরা

    নিজস্ব প্রতিবেদক

    ২০ এপ্রিল, ২০২২ ০২:০৯ অপরাহ্ন

    থমথমে ঢাকা কলেজ, জরুরি বৈঠকে শিক্ষকরা

    নিউমার্কেটের দোকানকর্মীদের সঙ্গে দুদিনের সংঘর্ষের ঘটনার পর তৃতীয় দিন বুধবার সকালে নতুন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ঢাকা কলেজ এলাকায় অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উদ্ভুত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ, শিক্ষক পরিষদের সম্পাদক, আবাসিক হলসমূহের তত্ত্বাবধায়কসহ শিক্ষকরা।

    বুধবার (২০ এপ্রিল) দুপুর ১টায় ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। অনেকে হলে অবস্থান করছিলেন। এসময় তেমন কোন উত্তেজনা দেখা যায়নি।

    এদিকে সকাল থেকে নিউমার্কেট এলাকায় যান চালাচলও স্বাভাবিক রয়েছে ৷ নিউমার্কেটসহ আশপাশের মার্কেটগুলো এখনো বন্ধ। মার্কেট খোলার সিদ্ধান্তের অপেক্ষায় সকাল থেকেই ব্যবসায়ীরা নিউমার্কেট এলাকায় এসেছেন। নতুন করে যেন আর কোনো সংঘর্ষ তৈরি না হয়, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ৷

    ঢাকা কলেজের এক শিক্ষার্থী  বলেন, আমাদের ওপর বর্বরোচিত হামলার বিচার করতে হবে ৷ ক্যাম্পাসে টিয়ারশেল, গুলি করা হয়েছে ৷ পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে৷ এ ঘটনার বিচার চাই ৷

    নিউমার্কেটে দোকান খোলার বিষয়ে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, এখন পর্যন্ত পরিস্থিতি অনুকূলে, যদি এরকম থাকে সব দেখে আমরা মার্কেট খুলে দেবো। আমি ব্যবসায়ীদের বলেছি আজ দুপুর পর্যন্ত অপেক্ষা করতে। সাত কলেজের ছাত্ররা নাকি ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে। নুরুল হক নুররাও ওদের সঙ্গে শামিল। ইডেনের শিক্ষার্থীরা রাস্তায় নামার কথা বলেছে; বুঝে হোক আর না বুঝে হোক।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২০ এপ্রিল, ২০২২ ০২:০৯ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২০ এপ্রিল, ২০২২ ০২:০৯ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২০ এপ্রিল, ২০২২ ০২:০৯ অপরাহ্ন