শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সংঘর্ষে ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে: অধ্যক্ষ

    নিজস্ব প্রতিবেদক

    ২০ এপ্রিল, ২০২২ ০১:৫৯ অপরাহ্ন

    সংঘর্ষে ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে: অধ্যক্ষ

    নিউমার্কেট এলাকায় দোকান কর্মীদের সঙ্গে সংঘর্ষে ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মঈনুল হোসেন। বুধবার (২০) দুপুরে তিনি তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

    অধ্যক্ষ মঈনুল হোসেন বলেন, গত দুই দিনে আমাদের আনুমানিক দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে শতাধিক শিক্ষার্থীকে আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

    তিনি বলেন, আমাদের তিন জন শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় ছিল। তাদের অবস্থা উন্নতির দিকে। আইসিইউতে চিকিৎসাধীন মোশাররফের চিকিৎসার ব্যয়ভার প্রধানমন্ত্রী বহন করবেন। তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা তার সঙ্গে গতকাল কথা বলেছি, তার অবস্থা উন্নতির দিকে। আর দুই জন হাসপাতালে ভর্তি আছে। একজনের অবস্থা একটু ক্রিটিক্যাল। সেও উন্নতির দিকে আছে। আমরা আশা করছি, তারা সুস্থ হয়ে উঠবে।

    ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, গতকাল আমরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছিলাম যে, আপনারা আপনাদের পক্ষকে নিয়ন্ত্রণ করেন, আমরা আমাদের ছাত্রদের নিয়ন্ত্রণ করি। মারামারি থামুক, তারপর আলোচনায় বসি। আপনারা তো দেখেছেন যে আলোচনার জন্য গিয়েছিলাম, কিন্তু ইট পাটকেল খেয়ে ফেরত আসলাম এবং আমাদের সহকর্মীরা আহত হয়েছেন।

    উল্লেখ্য, গত সোমবার রাতে নিউ মার্কেটে একটি খাবার দোকানের কর্মচারীদের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে মঙ্গলবার সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষকে শান্ত করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। একপর্যায়ে কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২০ এপ্রিল, ২০২২ ০১:৫৯ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২০ এপ্রিল, ২০২২ ০১:৫৯ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২০ এপ্রিল, ২০২২ ০১:৫৯ অপরাহ্ন