শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সংঘর্ষে ঢাকা কলেজের তিন শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ এপ্রিল, ২০২২ ১০:০৩ অপরাহ্ন

    সংঘর্ষে ঢাকা কলেজের তিন শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ

    নিউমার্কেট এলাকার দোকানকর্মী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে দিনভর সংঘর্ষে ঢাকা কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।৷ মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আবদুল কুদ্দুস সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, মঙ্গলবার রাত ১২টা থেকে ৩টা ও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংঘর্ষে ব্যবসায়ীদের ছোঁড়া ইট পাটকেল ও পুলিশের টিয়ারগ্যাসের আঘাতে ঢাকা কলেজের তিনশর অধিক শিক্ষার্থী আহত হয়েছেন৷ এরমধ্যে গুরুতর আহত হয়েছেন পঞ্চাশজনেরও বেশি। সকালের সংঘর্ষে আহত শিক্ষার্থীদেরকে ঢাকা কলেজের টিচার্স লাউঞ্জে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ৷ যাদের আঘাত গুরুতর ছিলো সাথে সাথেই আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    কলেজের টিচার্স লাউঞ্জে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কাজ করেন ঢাকা কলেজের আবাসিক চিকিৎসক, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ ও যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটের স্বেচ্ছাসেবক সদস্যরা৷


    ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্য ও স্বেচ্ছাসেবক বেলাল হোসাইন বলেন, সকালে সংঘর্ষ শুরুর পরেই আহত শিক্ষার্থীর পরিমাণ বাড়তে থাকে। তখনই আমরা প্রাথমিক প্রতিবিধান দেওয়া শুরু করি। আহত শিক্ষার্থীদের অধিকাংশেরই শরীরে ইটের আঘাত, বিভিন্ন অংশ থেতলে যাওয়া, রাবার বুলেট ও টিআর শেলের আঘাত, মাথা ফাঁটা, হাতে পায়ে ক্ষত, হাত-পা ভাঙ্গা ছিলো। আমারা চেষ্টা করেছি আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর।

    এদিকে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে হল ও ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেছেন যেকোন মূল্যে আবাসিক হল এবং ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান করবেন। আজ বিকেল পাঁচটার মধ্যে হল ছাড়ার নির্দেশনা থাকলেও পর্যন্ত হল না ছাড়ার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন তারা। এমনকি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৯ এপ্রিল, ২০২২ ১০:০৩ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৯ এপ্রিল, ২০২২ ১০:০৩ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৯ এপ্রিল, ২০২২ ১০:০৩ অপরাহ্ন