শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মুফতি স্বামীর প্রশংসায় অভিনেত্রী সানা খান

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২১ নভেম্বর, ২০২১ ০৭:২২ পূর্বাহ্ন

     মুফতি স্বামীর প্রশংসায় অভিনেত্রী সানা খান
    সানা খান দম্পতি

    বলিউডের আলোচিত অভিনেত্রী সানা খান। বছর খানেক আগেও খোলামেলা দৃশ্যে অভিনয় করে দর্শক মাতিয়েছেন। আচমকাই এক মুফতিকে বিয়ে করে সংসারী হয়ে যান। শুধু তাই নয়, ইসলামের পথে জীবন চালাতে বলিউডকে বিদায় জানিয়েছেন সানা খান। ২০ নভেম্বর ছিল তাদের প্রথম বিবাহবার্ষিকী।

    গত বছরের এই দিনে গুজরাটের ব্যবসায়ী মুফতি সৈয়দ আনাসকে বিয়ে করেন সানা। বিশেষ এই দিনে স্বামীর প্রশংসা করে একটি পোস্ট দিয়েছেন সানা। সেখানে স্বামীর সঙ্গে বোরকা পরে তোলা একটি ছবি শেয়ার করেছেন তিনি। তাদের পেছনে রয়েছে পবিত্র কাবা শরীফের ছবি।


    ক্যাপশনে সানা লিখেছেন, ‘আমি আপনার দ্বীন, আখিরাত ও এর মধ্যবর্তী সবকিছুর জন্য প্রার্থনা করি, যেমন আমি আমার জন্য করি। ঠিক যেমন আমি নিজের জন্য প্রার্থনা করি, তেমনি আপনার জন্যও প্রার্থনা করছি। কারণ আমি নিজের জন্য যা চাই, আপনার জন্যও তাই চাই।’

    শিগগিরই হজ করার ইচ্ছে পোষণ করে সানা লেখেন, ‘আপনি আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যান, পাপের কাছে নয়। আপনি অপেক্ষার যোগ্য ছিলেন। প্রথম বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা। সৈয়দ আনাস, পেছনের ছবির (কাবা শরীফ) মতো বাস্তবে সবকিছু হওয়ার জন্য অপেক্ষা সইছে না। ইনশাআল্লাহ।’

    উল্লেখ্য, ২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সানা খান। এরপর ১৪টি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। তবে ছোট চরিত্র, গান মিলিয়ে ৫০টির বেশি সিনেমায় তাকে দেখা গেছে।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ২১ নভেম্বর, ২০২১ ০৭:২২ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২১ নভেম্বর, ২০২১ ০৭:২২ পূর্বাহ্ন