শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  •  নোবেল পুরস্কার পাবেন শেখ হাসিনা: স্বরাষ্ট্রমন্ত্রী

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২১ নভেম্বর, ২০২১ ০৭:১১ পূর্বাহ্ন

     নোবেল পুরস্কার পাবেন শেখ হাসিনা: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনার চেতনায়ও এক অসাম্প্রদায়িক দেশ এই বাংলাদেশ। শেখ হাসিনা দেশের গ্রামের পর গ্রামে রাস্তাঘাট, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন করে দেশ বদলে দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন।
    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন, তার জীবদ্দশায়ই তিনি নোবেল পুরস্কার পাবেন।

    শনিবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর বিজ্ঞান কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৬নং ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    দেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।


    তিনি বলেন, কোনো ষড়যন্ত্রকারী, কোনো অনুপ্রবেশকারী যেন আওয়ামী লীগের রাজনীতিকে কলুষিত করতে না পারে। সব ষড়যন্ত্র মোকাবিলা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে।

    তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরেই দ্বিধাবিভক্ত আওয়ামী লীগকে সংগঠিত করেছেন। দেশের নতুন প্রজন্ম আজ অনেক মেধার স্বাক্ষর রাখছে। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা হবে।

    সম্মেলনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর