শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজশাহীতে হোটেল কক্ষে নারীর মৃত দেহ

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ এপ্রিল, ২০২২ ১০:৪২ পূর্বাহ্ন

    রাজশাহীতে হোটেল কক্ষে নারীর মৃত দেহ

    রাজশাহীর এক আবাসিক হোটেল থেকে এক নারীর মৃত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা ওই মহিলাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

    জানা গেছে, রোববার রাত ১২টার দিকে নগরীর লক্ষ্মীপুরের ড্রিম হেভেন নামের একটি হোটেলের ৪০৩ নম্বর কক্ষে ওই নারীর লাশ পাওয়া যায়।

    রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে সেখানে যায় পুলিশ। পরে তালা ভেঙে ঘরে ঢুকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

    পুলিশ জানায়, রোববার সকালে এক যুবকের সঙ্গে হোটেলে ওঠেন ওই নারী। তারা স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন। হোটেলের রেজিস্ট্রারে ওই নারীর নাম জুলেখা, বয়স ২৩ এবং তার সঙ্গীর নাম মিজান, বয়স ২৭ লেখা রয়েছে। দুইজনের বাড়ি লেখা হয়েছে গোদাগাড়ীতে ।

    কিন্তু লাশ উদ্ধারের পর ওই নারীর ব্যাগে চিকিৎসকের ব্যবস্থাপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি পাওয়া গেলে পুলিশ জানতে পারে, তার নাম জয়নব বেগম, বয়স ৪১। তার বাড়ি নাটোরে।

    ওসি বলেন, ওই নারীর লাশ খাটের উপর পড়ে ছিল, পায়ের কিছু অংশ ঝুলে ছিল খাটের বাইরে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারলা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

    হোটেল কর্তৃপক্ষ পুলিশকে বলেছে, স্বামী পরিচয় দেওয়া যুবক দুপুর দেড়টার দিকে কক্ষের বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। রাত গভীর হলেও মিজান না ফেরায় হোটেল কর্মচারীদের সন্দেহ হয়। এরপর তারা পুলিশে খবর দেয়।

    ওসি বলেন, ধারণা করা হচ্ছে জয়নব বেগমকে হোটেলে ডেকে এনে হত্যা করেছে মিজান। হোটেলের খাতায় তারা ভুয়া নাম ঠিকানা ব্যবহার করেছে। মিজান নাম ব্যবহারকারী ওই যুবককে শনাক্ত করার চেষ্টা চলছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ এপ্রিল, ২০২২ ১০:৪২ পূর্বাহ্ন