শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • র‌্যাগ ডের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং-অশ্লীলতা বন্ধে নির্দেশ হাইকোর্টের

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ এপ্রিল, ২০২২ ১১:০৫ অপরাহ্ন

     র‌্যাগ ডের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং-অশ্লীলতা বন্ধে নির্দেশ হাইকোর্টের

    শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগ ডে উদযাপনের নামে ডিজে পার্টি, উদ্দাম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা ৩০ দিনের মধ্যে বন্ধে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ। একইসঙ্গে র‌্যাগ ডে’র নামে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টি, বুলিং, অপসংস্কৃতি ও অশ্লীলতা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না; তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

    বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রোববার এ আদেশ দেন।
    আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিপুল বাগমার।

    গত ৭ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগ ডের নামে ডিজে পার্টি, উদ্দাম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান জনস্বার্থে রিটটি দায়ের করেন।

    শিক্ষা সচিব, তথ্য সচিব, সংস্কৃতি সচিব, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পুলিশ প্রধান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালককে রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।

    রিটকারী আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক সময়ে র‌্যাগ ডের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে কু-রুচিপূর্ণ, অশ্লীল ও ডিজে পার্টির আয়োজন করা হয়। এগুলোর স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের নৈতিক জীবন মান ও সুকুমার বৃত্তি সৃজনের কারিগর হওয়ার কথা সেখানে শিক্ষা প্রশাসকদের পৃষ্ঠপোষকতায় এবং তাদের উপস্থিতিতে চরম নৈতিক অবক্ষয়মূলক কার্যকলাপের মাধ্যমে কোমলমতি ছাত্র-ছাত্রীরা নিজের অজান্তে অধঃপতনে নিমজ্জিত হচ্ছে।

    বিষয়টি নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্ট  বিভাগে রিটটি করা হয়। আদালত আজ প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ আদেশ দেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৭ এপ্রিল, ২০২২ ১১:০৫ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৭ এপ্রিল, ২০২২ ১১:০৫ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৭ এপ্রিল, ২০২২ ১১:০৫ অপরাহ্ন