শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কিয়েভে ৯ শতাধিক বেসামরিক মানুষের মরদেহের সন্ধান

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৬ এপ্রিল, ২০২২ ০৯:৪২ অপরাহ্ন

     কিয়েভে ৯ শতাধিক বেসামরিক মানুষের মরদেহের সন্ধান

    যুদ্ধের এক পর্যায়ে রুশ সেনারা চলে যাওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশ থেকে নয় শতাধিক বেসামরিক মানুষের মরদেহ পাওয়া গেছে। স্থানীয় পুলিশ প্রধান এ তথ্য জানিয়েছেন। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

    শুক্রবার (১৫ এপ্রিল) এক সংবাদ ব্রিফিংয়ে কিয়েভের আঞ্চলিক পুলিশ বাহিনীর প্রধান অ্যান্ড্রি নেবিতোভ জানিয়েছেন, মরদেহগুলো রাস্তায় ফেলে রাখা অথবা অস্থায়ীভাবে পুঁতে রাখা হয়েছিল। নিহতদের প্রায় ৯৫ শতাংশই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, আমরা পরিষ্কার বুঝতে পারছি, দখলদারদের অধীনে মানুষজনকে রাস্তায় ফেলে হত্যা করা হয়েছে।

    নেবিতোভ জানান, ধ্বংসস্তূপের নিচে ও গণকবরগুলো থেকে প্রতিদিনই মরদেহ পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি মরদেহ পাওয়া গেছে বুচা শহরে। সেখানে এ পর্যন্ত সাড়ে তিনশর বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে।

    এর আগে, চলতি মাসের শুরুর দিকে বুচা শহরে প্রথমবারের মতো গণকবরের সন্ধান পায় ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

    ইউক্রেনীয় নেতারা জানিয়েছেন, মারিউপোলে নিহত বেসামরিক লোকের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। শহরটি কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ করে রেখেছে রুশ সেনারা। মারিউপোলের বাসিন্দারা দাবি করেছেন, রুশ সেনাদের ‘যুদ্ধপরাধ’ এড়াতে বহু মরদেহ মাটিচাপা দিতে দেখেছেন তারা।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৬ এপ্রিল, ২০২২ ০৯:৪২ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৬ এপ্রিল, ২০২২ ০৯:৪২ অপরাহ্ন