শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শিবগঞ্জে জমির সীমানা বিরোধে হামলায় মা-ছেলেসহ আহত ৫

    শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

    ১৬ এপ্রিল, ২০২২ ০৪:০০ অপরাহ্ন

    শিবগঞ্জে জমির সীমানা বিরোধে হামলায় মা-ছেলেসহ আহত ৫

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক এলাকায় জমির সীমানা বিরোধের জেলে হামলা ও মারপিটে মা-ছেলেসহ ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন- উপজেলার বিনোদপুর ইউনিয়নের রসুনচক আয়ুব বিশ্বাসের টোলা গ্রামের মাজেদ আলীর ছেলে ইউসুফ আলী (৫৫), স্ত্রী সাবেরা বেগম (৪৫), ছেলে সাব্বির (২১), ইউসুফের ভাই মতিন (৪৩) ও মতিনের ছেলে নাসিম (২৭)। এ নিয়ে বৃহস্পতিবার রাতে ইউসুফ আলীর ছেলে মানিরুল ইসলাম বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

    অভিযোগে জানা গেছে- উপজেলার বিনোদপুর ইউনিয়নের রসুনচক গ্রামের আলিমুদ্দিনের বসতবাড়ির উত্তর পাশের্^ ইউসুফ আলীর ক্রয়কৃত জমি রয়েছে। জমির আইল সীমানা নির্ধারণে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ইউসুফের। এরই জেরে গত ২ এপ্রিল দুপুরে ইউসুফ আলী তার জমি বাদ দিয়ে সীমানা নির্ধারণ করতে বলায় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ইউসুফ আলী, স্ত্রী সাবেরা বেগম, ছেলে সাব্বির, মতিন ও নাসিম আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করে। এর মধ্যে সাবেরা ও সাব্বিরের অবস্থা অবনতি হলে তাদের উন্নতি চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। তবে প্রতিপক্ষ কাইয়ুম আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তার মন্তব্য মেলেনি।

    এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।      
    মোসাঃবেবিয়ারা খাতুন




    সারাদেশ - এর আরো খবর