শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৫ এপ্রিল, ২০২২ ১০:২৯ পূর্বাহ্ন

     পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

    পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দিত করেন। পাশাপাশি বরারবরের মতোই পাকিস্তান সরকারকে সহযোগিতা করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। খবর ডন।

    বুধবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে ব্লিংকেন জানান, পারস্পরিক স্বার্থের বিস্তৃত জায়গাগুলোতে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ৭৫ বছরের। যুক্তরাষ্ট্র এ সম্পর্ককে মূল্যায়ন করেছে।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের পারষ্পরিক স্বার্থের প্রয়োজনেই মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে একটি শক্তিশালী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায়।

    বিবৃতিটির জবাবে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে টুইট করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। টুইটে বলা হয়, এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচকভাবে কাজ করার ইচ্ছা পোষণ করছে নতুন সরকার।

    এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের নতুন সরকারকে অভিনন্দিত করেছিল মার্কিন প্রতিরক্ষা বিভাগ। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সুস্থ সামরিক সম্পর্ক রয়েছে বলে জানান পেন্টাগন মুখপাত্র জন কিবরি। এ সুসম্পর্ক আগামীতেও বহাল থাকবে বলে আশবাদ ব্যক্ত করেন তিনি।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৫ এপ্রিল, ২০২২ ১০:২৯ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৫ এপ্রিল, ২০২২ ১০:২৯ পূর্বাহ্ন