শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দক্ষিণ আফ্রিকায় বন্যা: তিন শতাধিক মানুষের মৃত্যু

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৫ এপ্রিল, ২০২২ ০৯:৫২ পূর্বাহ্ন

    দক্ষিণ আফ্রিকায় বন্যা: তিন শতাধিক মানুষের মৃত্যু

    দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে ভয়াবহ বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে । সেখানকার কয়েকটি এলাকায় একদিনেই কয়েক মাসের সমান বৃষ্টিপাত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ প্রদেশে দুর্যোগ পরিস্থিতি ঘোষণার আহ্বান জানিয়েছে। খবর বিবিসি।

    কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, ভূমিধসের কারণে বহু মানুষ ভবনের নিচে আটকা পড়েছেন। বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। হেলিকপ্টারে করে আক্রান্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ চলছে। তবে বৃষ্টির কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ডারবান এবং অর্থনৈতিক কেন্দ্র গোতেং সংযোগকারী গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে পড়েছে।

    এদিকে বন্যা আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। প্রতিশ্রুতি দিয়েছেন সহায়তার। তিনি বলেন, আপনারা ব্যথায় কাতর হলে, আমরাও সাহায্যের জন্য আছি।

    বিপর্যয়ের জন্য প্রকৃতিকে দায়ী করেছেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তবে অনেকেই তার সঙ্গে একমত নন। দুর্বল নিষ্কাশন ব্যবস্থা এবং নিম্নাঞ্চলে খারাপভাবে নির্মিত বাড়িকেই মানুষের মৃত্যুর জন্য দায়ী করছেন তারা।

    আক্রান্ত এলাকার সবচেয়ে বড় শহর ডারবানের মেয়র ম্যাক্সোলিসি কাউন্ডা দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, বন্যার মাত্রা অপ্রত্যাশিত।

    বন্যায় কুমিরের খামার ভেসে যাওয়ার ঘটনাও রয়েছে। ক্রোকোডাইল ক্রিক ফার্ম জানিয়েছে, ডারবান থেকে ৪০ কিলোমিটার দূরের এই খামার থেকে ১২টি কুমির ভেসে গেছে।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৫ এপ্রিল, ২০২২ ০৯:৫২ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৫ এপ্রিল, ২০২২ ০৯:৫২ পূর্বাহ্ন