শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ডুবে গেল রাশিয়ার সেই বিশাল যুদ্ধজাহাজ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৫ এপ্রিল, ২০২২ ০৯:৪৫ পূর্বাহ্ন

    ডুবে গেল রাশিয়ার সেই বিশাল যুদ্ধজাহাজ
    রাশিয়ার যুদ্ধ জাহাজ

    রাশিয়ার বিশাল যুদ্ধজাহাজ মস্কভা কৃষ্ণসাগরে ডুবে গেছে। আগুন লাগার পর জাহাজটি ডুবে যায় বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।  

    তবে কৃষ্ণসাগরে অবস্থিত রাশিয়ার অন্যতম বৃহত্তম  জাহাজটিতে কিভাবে আগুন লাগল তা নিয়ে দুই রকম দাবি করেছে কিয়েভ আর মস্কো।

    কিয়েভের দাবি,  যুদ্ধজাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন। মিসাইল হামলায় জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে দেশটি। কৃষ্ণসাগরে অবস্থিত জাহাজটিতে বুধবার হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনের ওডেসার গভর্নর।

    এর আগে রাশিয়াও মস্কভা মিসাইল ক্রুজার নামে ওই যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার কথা নিশ্চিত করেছে। যদিও এর কারণ হিসেবে তারা ইউক্রেনীয় বাহিনীর হামলার কথা স্বীকার করেনি।

    ওই হামলার ব্যাপারে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ওডেসার গভর্নর ম্যাক্সিম মার্চেনকো জানান, কৃষ্ণসাগর পাহারা দেওয়া নেপচুন ক্ষেপণাস্ত্র রুশ জাহাজের মারাত্মক ক্ষতি করে।

    তিনি আরও বলেন, জাহাজটি ব্যাপকভাবে পুড়ে গেছে। আর এই উত্তাল সাগরে তারা (রাশিয়া) কোনো সাহায্য পাবে কি না তা নিশ্চিত নয়। রুশ এই যুদ্ধজাহাজটিতে ৫১০ জন কর্মী আছেন। কি হয়েছে আমরা বুঝতে পারছি না।

    এদিকে কৃষ্ণসাগরে মোতায়েন যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বৃহস্পতিবার নিশ্চিত করেছে রাশিয়া। বুধবারের এই ঘটনার পর মস্কো জানিয়েছে, আগুন ধরে যাওয়ার পর একটি বিস্ফোরণের কারণে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের একটি ফ্ল্যাগশিপ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জাহাজে অবস্থানরত ক্রুদেরও নিরাপদে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে দেশটি।

    তবে ইউক্রেনীয় হামলার কথা স্বীকার না করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হওয়ার পর মস্কভা মিসাইল ক্রুজারে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

    যদি ইউক্রেনের দাবি সত্যি হয়, তাহলে ১২,৪৯০ টন ওজনের মস্কভা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিপক্ষের হামলায় ডুবে যাওয়া সবচেয়ে বড় রুশ যুদ্ধজাহাজ।

    ইউক্রেন হামলার পর এ নিয়ে দুটি যুদ্ধজাহাজ হারাল রাশিয়া। গত মার্চ মাসে আজভ সাগরের রাশিয়ার দখলকৃত বের্দিয়ানস্কের পোতাশ্রয়ে ইউক্রেনের আক্রমণে আরেকটি রুশ জাহাজ ধ্বংস হয়ে যায়।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৫ এপ্রিল, ২০২২ ০৯:৪৫ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৫ এপ্রিল, ২০২২ ০৯:৪৫ পূর্বাহ্ন