শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পৌরসভার টোল আদায় নিয়ে সংঘর্ষে দুই তরুণ নিহত

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ এপ্রিল, ২০২২ ০৪:১৫ অপরাহ্ন

    পৌরসভার টোল আদায় নিয়ে সংঘর্ষে দুই তরুণ নিহত

    ঝিনাইদহের কোটচাঁদপুরে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে কোটচাঁদপুর শহরের চৌগাছা বাসস্ট্যান্ডে এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আরও দুই তরুণ গুরুতর আহত হন।

    নিহতরা হলেন কোটচাঁদপুর শহরের তালমিল পাড়ার ফিরোজ হোসেনের ছেলে জীবন হোসেন (২২) ও কোটচাঁদপুর এলাঙ্গী গ্রামের আবু তালেবের ছেলে আক্তার হোসেন (২৩)। আহত হয়েছেন সলেমানপুর পুকুরপাড়ার দাউদ হোসেনের ছেলে সোহাগ হোসেন (২৫) ও নাজির উদ্দিন মালিতার ছেলে সাব্বির হোসেন (২১)। এ ঘটনায় ইমন হোসেন ও কামাল হোসেন নামের দুই তরুণকে আটক করেছে পুলিশ।

    জানা গেছে, কোটচাঁদপুরে চৌগাছা বাসস্ট্যান্ড দিয়ে শহরে প্রবেশের সময় ছোট-ছোট যানবাহন থেকে পৌরসভার টোল আদায় করা হয়। প্রতিদিনের মতো ইমন হোসেন ও তাঁর সঙ্গীরা ওই টোল আদায় করছিলেন। সকাল ১০টার দিকে প্রতিপক্ষ একটি দল সেখানে টোল আদায়ে অংশ নেওয়ার চেষ্টা করে। এ সময় ইমন ও তাঁর সহযোগীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশি ধারালো অস্ত্র দিয়ে একে অপরের ওপর হামলা চালান। এতে জীবন হোসেন, আক্তার হোসেন, সোহাগ হোসেন ও সাব্বির হোসেন গুরুতর আহত হন।

    এ সময় স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জীবন হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ইসরাত জেরিন। আহত অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের যশোর হাসপাতালে পাঠানো হয়। তবে যশোরে যাওয়ার পথে আক্তার হোসেনের মৃত্যু হয়।

    এ ব্যাপারে কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, আগে যাঁরা পৌর টোল আদায় করতেন, আজও তাঁদেরই আদায় করার কথা। ৩০ চৈত্র অর্থাৎ গতকাল বাৎসরিক মেয়াদ শেষ হয়েছে। পয়লা বৈশাখ থেকে নতুন বছরের আদায় শুরু হবে। কিন্তু যাঁরা আগে টোল আদায় করতেন, তাঁদের মধ্যেই কয়েকজন ছেলে টোল আদায় কাজের বাইরে ছিলেন। আজ তাঁরা হঠাৎ জোরপূর্বক টোল আদায়ের জন্য চাপ দিলে তাঁদের মধ্যে সংঘর্ষ হয়।

    কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে জীবন হোসেনের লাশ পুলিশি হেফাজতে। নিহত আরেকজনের লাশ নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত আছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৪ এপ্রিল, ২০২২ ০৪:১৫ অপরাহ্ন