শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জোবায়দার মামলা চলবে : আপিল বিভাগ

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ এপ্রিল, ২০২২ ০১:৫৫ অপরাহ্ন

    জোবায়দার মামলা চলবে : আপিল বিভাগ

    জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলা বাতিলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের ‘লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

    এর আগে ৭ এপ্রিল লিভ টু আপিলের শুনানি শেষে আপিল বিভাগ ১৩ এপ্রিল আদেশের জন্য দিন ধার্য করেন। আদেশে আদালত আজ বলেন, ‘পিটিশন ইজ ডিসমিসড।’

    জোবায়দা রহমানের পক্ষে ছিলেন আদালতে আইনজীবী ছিলেন সিনিয়র এডভোকেট এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

    দুদক আইনজীবী আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আবেদনটি খারিজ হওয়ায় জোবায়দা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে মামলাটি চলতে আইনগত কোনো বাধা রইলো না।

    সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমান এবং সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি দায়ের করে দুদক। পরের বছর তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এর পর মামলা বাতিল চেয়ে জোবায়দা রহমান হাইকোর্টে আবেদন করেন।

    শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট জোবায়দা রহমানের আবেদন খারিজ করে রায় দেন। হাইকোর্ট রায়ে ওই মামলায় আট সপ্তাহের মধ্যে জোবায়দা রহমানকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে ওই বছরই ‘লিভ টু আপিল’ করেন জোবায়দা রহমান। আজ ওই ‘লিভ টু আপিল নিস্পত্তি হলো।

    ডা. জোবায়দা রহমান তার স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর