শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় যৌথ অভিযানে ৪ টি তেলকলকে জরিমানা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ১৩ এপ্রিল, ২০২২ ০৯:০৮ পূর্বাহ্ন

    পাইকগাছায় যৌথ অভিযানে ৪ টি তেলকলকে জরিমানা

    পবিত্র রমজানে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করণে সোমবার সকালে খুলনার পাইকগাছা উপজেলার বানিজ্যিক কেন্দ্র কপিলমুনিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে ৪ টি তেল কলে ৫ লক্ষ টাকার জরিমানা আদায় করা হয়েছে।

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক শিকদার শাহিনুর রহমান ও র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম’র নের্তৃত্বে বাজার মনিটরিং ও অভিযানে এসময় কপিলমুনির উৎসব ওয়েল মিলকে ১ লক্ষ টাকা, বিনোদ ওয়েল মিলকে ২ লক্ষ টাকা, মেসার্স ডিএস ওয়েল মিলকে ১ লক্ষ টাকা ও কপিলমুনি ওয়েল মিলকে ১ লক্ষ টাকাসহ মোট ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২, ৪৩ ও ৪৫ ধারায় এসব জরিমানা আদায় করা হয়। এসময় সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহিনুর রহমান জানান, অবৈধ প্রক্রিয়ায় ভেজাল পণ্য পাম, সুপার, রাইস ব্যান্ড, রং মিশিয়ে খাদ্যদ্রব্য প্রস্তুতপূর্বক প্রতারনা কার্যক্রম জিরো টলারেন্স বাস্তবায়নে জেলা প্রশাসকের নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ এপ্রিল, ২০২২ ০৯:০৮ পূর্বাহ্ন