শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ এপ্রিল, ২০২২ ০৭:৪০ পূর্বাহ্ন

    ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে

    সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী এপ্রিলে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ওই বছরের জুনে অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী  ডা. দীপু মনি মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

    ডা. দীপু মনি বলেন, ‘বর্তমানে দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা ২০২৩ সালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই শিক্ষার্থীরা ২০২০ সালে অষ্টম শ্রেণিতে জেএসসি ও জেডিসি পরীক্ষাও দিতে পারেনি এবং নবম শ্রেণিতে বার্ষিক পরীক্ষাও দিতে পারেনি। যদিও এই পুরো সময়টায় তাদের অনেকেই অনলাইন টেলিভিশনে ক্লাসে অংশ নিয়েছে, অনেকেই হয়তো অনলাইনের ক্লাসে অংশ নিয়েছে ও অ্যাসাইনমেন্ট করেছে।

    শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ২০২২ সালের পুর্নবিন্যাসকৃত সিলেবাস (সংক্ষিপ্ত সিলেবাস) অনুযায়ী অনুষ্ঠিত হবে।

    তিনি বলেন, বর্তমানে যারা একাদশ শ্রেণিতে অধ্যয়নরত আছে, তারা ২০২৩ সালে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই শিক্ষার্থীদের গত বছরের ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস করার কথা ছিল, কিন্তু তারা ক্লাস করতে পেরেছেন চলতি বছরের ২ মার্চ থেকে। অর্থাৎ ইতোমধ্যেই তারা ৮ মাস ক্লাস করার সুযোগ পায়নি। আগামী ডিসেম্বর পর্যন্ত তাদের স্বাভাবিক শ্রেণিকার্যক্রম অব্যাহত থাকলে তারা সর্বমোট ২০০ কার্যদিবস অংশগ্রহণ করতে পারবে (স্বাভাবিক অবস্থায় যা ৩৩০ কর্মদিবস)।

    সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এসএসসি-সমমান পরীক্ষার্থীদের শ্রেণিকার্যক্রম ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ও এইচএসসি-সমমান পরীক্ষার্থীদের শ্রেণিকার্যক্রম ২০২৩ সালের মার্চ পর্যন্ত চলবে। চলতি বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সব বিষয়ের পূর্ণ নম্বর ও  সময়ে অনুষ্ঠিত হবে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৩ এপ্রিল, ২০২২ ০৭:৪০ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৩ এপ্রিল, ২০২২ ০৭:৪০ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৩ এপ্রিল, ২০২২ ০৭:৪০ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৩ এপ্রিল, ২০২২ ০৭:৪০ পূর্বাহ্ন